চাপ ছাড়াই পানি, টিউবওয়েলের মুখে জ্বলছে আগুন—বিস্ময় ও আতঙ্ক
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নবস্থাপিত টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতল চাপার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা। আজ রোববার সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পরিবারের জন্য পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি স্থাপন করা হয়। কাজ শেষ হওয়ার পরই উপস্থিত লোকজন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি প্রবাহিত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই টিউবওয়েলের মুখে ব...