৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। তবে আজ রোববার দুপুরে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর দেড়টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস। এর আগে নগরীর ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে গেলে ঢাকা থেকে আসা এই ট্রেনটি মঙ্গলবার দুপুরে আটকা পড়ে। পরে ওই দিন মধ্যরাতে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি রেললাইন থেকে পানি সরে যাওয়ার পর সোমবার থেকে এই রুটে ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছিল কর্তৃপক্ষ। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায় পরিদর্শনের পর নিরাপত্তার বিষয়টি নিশ...