আগৈলঝাড়া থানায় ভাঙচুর, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ আরও ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকালে নুরুল ইসলাম নামে একজনকে ও পাশের উজিরপুর থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। থানাহাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। শুরুতে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিয়াজ ফকির চিকিৎসাধীন থাকা অব...