মেসিদের কণ্ঠে স্লোগান ফকল্যান্ড, দিয়েগো
বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ১০ জনে পরিণত হওয়া সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা পেয়েছে ইংল্যান্ড। আর এতেই নিশ্চিত হয়ে যায়, বিশ্বকাপের সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরও একটি ক্ল্যাসিক ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। ফুটবল মাঠে ইংল্যান্ডকে পেলেই যেন তেতে ওঠেন আলবিসেলেস্তে দল ও আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার ড্রেসিংরুমে নাচের তালে স্লোগান ওঠে, ‘ফর দ্য মালভিনাস, ফর দিয়েগো, ফর লিওস (মেসি) লাস্ট ওয়ান।’ স্লোগানের মমার্থ: মালভিনাস দ্বীপের, দিয়েগো ম্যারাডোন...