একের পর এক রেকর্ড গড়ে বিলিয়ন ডলারের ক্লাবে ‘মাইকেল’
মৃত্যুর ১৭ বছর পরও পপসম্রাট মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি, তারই প্রমাণ দিল তাঁর জীবনভিত্তিক সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর থেকে বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ছবিটি এবার আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্য দিয়ে এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা জীবনীভিত্তিক (বায়োপিক) সিনেমার স্বীকৃতি পেয়েছে। হলিউডভিত্তিক একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ছবিটির আয় এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এই সাফল্যের মাধ্যমে ‘মাইকেল’ পেছনে ফেলেছে কুইন ব্যান্ডের কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ এব...