বিএনপির নারী এমপিরা কেন বিরোধী দলের আসনের দায়িত্বে
বিএনপির সংরক্ষিত নারী এমপিদের কেন বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া হয়েছে- সোমবার সংসদে এ প্রশ্ন তোলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে জানতে চান, বিএনপি এর মাধ্যমে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিদের নির্বাচনী এলাকা সারাদেশ। তাঁদের প্রাপ্ত বরাদ্দ যেকোনো আসনে দিতে পারেন। তবে তাঁদের নির্দিষ্ট আসন নেই। তবে গত মে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা থেকে বিএনপি নারী এমপিদের দায়িত্ব দেওয়া হয় বিরোধীদলীয় এমপিদের আসনের উন্নয়ন দেখভালের। জামায়াতে ইসলামীর ৬৮, এনসিপির ৬টি...