ডেমরায় মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৯ শিক্ষার্থী
ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে ডেমরার বক্সনগরের দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬), রোমান (১৫), শফিউল্লাহ (১৩), মুনতাসির রহমান (১২), আদিবুল ইসলাম (১২) ও আব্দুল্লাহ নাসির (১৪)। মাদ্রাসাটির শিক্ষক আশিকুর রহমান আকাশ রাতে সমকালকে বলেন, আটতলা ভবনটির পুরোটাই মাদ্রাসা। যারা আহত হয়েছেন তারা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষ...