জবরদস্তির সমাজে উপেক্ষিত গণঅভ্যুত্থানের বার্তা
রাজনীতিতে জবরদস্তি কাম্য নয়; কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি চর্চার পীঠস্থান ‘রাজনীতি’ আমাদের দেশে যেন জবরদস্তির সমার্থক হয়ে আছে। বিশেষত আওয়ামী লীগ শাসনামলের সর্বশেষ এক যুগের জবরদস্তি মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল। একতরফা নির্বাচন, গুম-খুন, ব্যাংক লুট, টাকা পাচার, শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি; এতসব জবরদস্তির পরিণতিতে দোর্দণ্ডপ্রতাপশালী আওয়ামী লীগের পতন ঘটেছিল। তারপর গণঅভ্যুত্থানের মূল বার্তা– অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ নির্মাণের পথে কতটা এগোল দেশ? গণঅভ্যুত্থানে বিপুল হতাহত; জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী অন্তত ১ হাজার ৪০০ মানুষে...