শিক্ষার্থীরা ভাঙল রাতের নীরবতা
কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিনে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ১৩ দিন শিক্ষার্থীদেরই ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১৪ জুলাই রাতে আবাসিক হল ছেড়ে নেমে আসেন রাজপথে। ছাত্রীরাও হলের গেট ভেঙে বেরিয়ে আসেন। মধ্যরাতের নীরবতা ভেঙে শিক্ষার্থীদের তপ্ত স্লোগান আন্দোলনকে নিয়ে যায় অভ্যুত্থানের দিকে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়; জগন্নাথ, বুয়েট, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, শাহজালাল, ইসলামী, কুমিল্লা, বেগম রোকেয়া, বরিশাল, যশোরসহ অন্তত ১২টি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেই রাতে ছাত্রলীগ...