ধমনি ছিঁড়ে মারা যান ট্রাম্পের মিত্র গ্রাহাম, ধারণা চিকিৎসকের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছে তাঁর কার্যালয়। চিকিৎসকের বরাত দিয়ে বলা হয়েছে, অ্যারোটা ছিঁড়ে যাওয়ার কারণে গ্রাহামের মৃত্যু হয়ে থাকতে পারে। অ্যারোটা বলতে হৃদপিণ্ড থেকে রক্তবহনকারী প্রধান ধমনিকে বোঝায়। সোমবার গ্রাহামের কার্যালয় জানিয়েছে, মেডিকেল এক্সামিনারের একটি প্রাথমিক প্রতিবেদনে অ্যারোটা ছিঁড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, অ্যারোটার ভেতরের দেয়ালে ফাটল বা ছিঁড়ে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘অ্যারোটিক ডিসেকশন’ বলা হয়। এটি গ্রাহামের ধমনি শক্ত হয়ে যাওয়...