নৌকায় ঘোরানোর প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় নৌকায় ঘোরানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমোদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মাছ বিক্রেতা মোহাম্মদ মোস্তফা (৩৫) শিশুটিকে নৌকায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে পাশের একটি বিলে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানান, শিশুট...