তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় ইউরিয়া সারের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বাংলাদেশে প্রায় এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। এদিকে জাতিসংঘের সর্বশেষ দুটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ইতোমধ্যে লাখ লাখ মানুষ খাদ্য অনিরাপত্তা, অপুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যের ঘাটতির মধ্যে রয়েছে। ডব্লিউএফপি সতর্ক করেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও সার পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে খাদ্য উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে এফএও, ইফাদ, ইউনিসেফ, ডব্লিউএফপি ও বিশ্ব স্বাস্...