খুলনার আলোচিত বাবা-মেয়ে হত্যা মামলা, ৫ আসামির ফাঁসির আদেশ বহাল
খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে ধর্ষণের পর হত্যা এবং বাধা দেওয়ায় তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে উচ্চ আদালত। তবে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাসেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম পিটিল, তার ভাই শরিফুল ইসলাম, মো. লিটন, আজিজুর রহমান পলাশ ও আবু সাঈদ। মামলার সব আসামি কারাগারে রয়েছে। ২০১৫ সালের ১৮ সেপ্টেম...