ইডিএফ থেকে ঋণ পাবে তিন খাত
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে কম সুদের ঋণ পাবেন আরও তিন খাতের রপ্তানিকারক। বিজিএমইএ, বিকেএমইএ ও চামড়া খাতের সংগঠনের পাশাপাশি বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের ঋণ দেওয়া যাবে। আজ রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বিষয়ে জারি করা নতুন মাস্টার সার্কুলারে এসব যুক্ত করা হয়েছে। ইডিএফের সর্বশেষ মাস্টার সার্কুলার জারি হয় ২০১৭ সালে। ইডিএফ নিয়ে পরবর্তীতে জারি করা বিভিন্ন নির্দেশনা একত্রিত করে এই মাস্টার সার্কুলার করা হয়। এর মাধ্যমে রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও অন্যান্য উপকরণ আমদানির জন্য বৈদেশিক মুদ্রাভিত্তিক পুনঃঅর্থায়ন সুবিধার পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে...