বিনিয়োগ সক্ষমতার বেশির ভাগ সূচকে বাংলাদেশ পিছিয়ে
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অর্থনীতির রূপান্তরের শক্তিশালী হাতিয়ার। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, উন্নয়নের পরবর্তী ধাপ এবং উচ্চ প্রযুক্তিনির্ভর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের সামনে এখন এফডিআই আকর্ষণই সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ‘এফডিআই রিপোর্ট-২০২৬’ এ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিকি আয়োজিত এফডিআই সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। প্রতিবেদনে...