পৃথিবীর নিজস্ব শিল্পকলা
আগে ধারণা ছিল যে, ভ‍্যান গগের মতো এমন সুন্দর ছবি কেউ আঁকতে পারেন না। তাঁর তুলির গাঢ় আঁচড় আর ঘন হলুদের জমিনে কালো পাড়– পৃথিবীর সব শোক, সব দুঃখ তুচ্ছ করে তোলে। কিন্তু এবারের তুরস্ক ভ্রমণ করে আমার সেই কুহক ভেঙে গেছে। পৃথিবীর রূপ বৈচিত্র্য যে কতদূর হতে পারে তা কাপ্পাডোকিয়া না গেলে বোঝা যেত না। আগে থেকেই ইন্টারনেটে কিছুটা আঁচ করতে পেরেছিলাম, তবে বাস্তব যে এত সুন্দর আর অদ্ভুত তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। ইস্তাম্বুল থেকে এক ঘণ্টা ১৫ মিনিটের বিমানযাত্রা শেষে কায়জেরি (Kayseri, রোমান সম্রাট জুলিয়াস সিজারের নামের অপভ্রংশ) বিমানবন্দরে অবতরণ করলাম। যে রকম আবহাওয়া মনে করেছিলাম তার চেয...