চার পরিবহন নেতাকে অব্যাহতির সুপারিশ
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে দুই পরিবহন শ্রমিক হত্যা মামলার তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী প্রতিবেদন আদালতে জমা হয়েছে। এতে প্রধান আসামিসহ চার প্রভাবশালী পরিবহন নেতাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। গত ১০ জুন আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়া হলেও গত বুধবার বিষয়টি জানাজানি হয়। এরপর থেকে বাদী পক্ষ ও সাধারণ শ্রমিকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত ২৭ এপ্রিল সিলেট-জগন্নাথপুর রুটের পরিবহন সমিতির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। এতে আহত হয়ে মারা যান মিনিবাসের চালক দেলোয়ার হোসেন ও হেলপার রিপন আহমেদ। গত ৬ মে নিহত...