অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল
অ্যাপলের আইফোন অর্ডার করলেও হাতে এসেছে দাড়ির তেল। এমন ঘটনার জেরে এক গ্রাহককে সুদ, ক্ষতিপূরণ ও মামলার খরচ মিলিয়ে প্রায় ১ লাখ ৮২ হাজার রুপি পরিশোধের নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের অতিরিক্ত জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ফ্লিপকার্ট এবং পণ্য বিক্রেতা ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেইল প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে। মামলার নথি অনুযায়ী, মুম্বাইয়ের পাওয়াই এলাকার এক বাসিন্দা ২০২৩ সালের ২২ এপ্রিল ফ্লিপকার্ট থেকে ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপিতে একটি অ্যাপল আইফোন ১৪ প্রো (১২৮ জিবি) অর্ডার করেন। একই সঙ্গ...