পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডিসি কার্যালয়ের রেকর্ড রুমের সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর হোসেনের (৪১) বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), মো. মিজানুর রহমান মীর (৫৭) ও...