তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে আগুনের ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দিনভর ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে কমিটি। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত চার সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্রবার...