কারখানায় অভিযান চালিয়েও সেলিম ওসমানকে পায়নি ডিবি
অভিযান চালিয়েও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার করতে পারেনি জেলা গোয়েন্দা পুলিশ। ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হলেও আজ শুক্রবার বিষয়টি জানা যায়। কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদাপোশাকে ৮-১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন। তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। আনসার সদস্যরা তাদের জানান, গোয়েন্দা পুলিশ...