জেমস বন্ড নয়: তথ্য চুরিতে যেভাবে ‘হানি ট্র্যাপ’ পাতে গোয়েন্দারা
প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপের’ কথা ভাবলে মনে জেমস বন্ড সিনেমার দৃশ্য ভেসে উঠতে পারে। রহস্যময় সুন্দরী এক নারী নিজের আকর্ষণ কাজে লাগিয়ে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ হন। ভালোবাসার অভিনয় করে তাঁর কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেন। এমন কৌশল শুধু গোয়েন্দা কাহিনির বিষয় নয়। এর ইতিহাস বেশ দীর্ঘ। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা এখনো কৌশলটি ব্যবহার করেন। এতে ফেঁসে যাওয়া ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ওপর প্রভাবের মাত্রা ব্যাপক হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং সম্ভবত এমনই কোনো অভিজ্ঞতার মুখোমুখি হলেন। জেনসেনকে ঘিরে তৈরি বিতর্কেও ‘হা...