অভাবে বন্ধ জুলাই শহীদ সাব্বিরের সন্তানদের লেখাপড়া, নেই থাকার জায়গা
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কারখানা শ্রমিক সাব্বির ইসলাম (৪৪)। ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থান সফল হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, দেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে ক্ষমতায়। কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কারখানা শ্রমিক সাব্বির ইসলামের পরিবারে নেমে এসেছে অন্ধকার। চরম দারিদ্র্য, অনাহার আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে এই শহীদ পরিবার। সাব্বিরের মৃত্যুর পর বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। চার সন্তানকে নিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে আশ্রয় খুঁজছেন শহীদপত্নী ফরিদা আক্তার। অভাবের তাড়নায় বন্ধ হয়ে গেছে...