লিও
ত্রিলোচনপুর গ্রাম। এই গ্রামের ছেলে সিফাত। বয়স দশ। রোগা-পাতলা গড়ন হলে কী হবে, পায়ে বল পেলেই সে হয়ে যায় এক ক্ষ্যাপাটে চিতাবাঘ! সিফাতের শোবার ঘরের দেয়ালে একটা বড় সাইজের পোস্টার টানানো, সেখানে আকাশি-সাদা জার্সি পরে হাসিমুখে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সিফাতের স্বপ্ন–বড় হয়ে সে ঠিক মেসির মতোই বিশ্ব মাতাবে। কদিন পরই ফুটবল বিশ্বকাপ। পুরো গ্রাম এখন উৎসবের রঙে রঙিন। উঁচু গাছের মগডাল আর বাড়ির ছাদে ঝুলছে নানা রঙের পতাকা। সিফাতদের ঘরের ছাদেও উড়ছে সুন্দর একটা আকাশি-সাদা রঙের পতাকা। বিশ্বকাপের ঠিক আগের দিন তার বাবা তাকে একটা লাল রঙের ফুটবল কিনে দিলেন। ফুটবলটা পেয়ে সিফাতের খু...