আরও পাঁচ দেশ থেকে ভোট দিতে পারবেন প্রবাসীরা
বিশ্বের আরও পাঁচটি দেশের প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার পাচ্ছেন। এসব দেশে নতুন করে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ইসি ভোটার হতে প্রবাসীদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগও নিয়েছে। নতুন যে পাঁচটি দেশে এই কার্যক্রম চালু হচ্ছে– তার মধ্যে বাহরাইন, সুইডেন ও সিঙ্গাপুরের উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। চলতি মাসেই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সুইডেন এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সিঙ্গাপুরে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অ...