৬২ বছরের সংগীতজীবনে প্রথম একক কনসার্ট, শিল্পকলায় সম্মাননায় সিক্ত রুনা লায়লা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ছিল অন্য রকম এক আবহ। নির্ধারিত সময়ের অনেক আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। সবার অপেক্ষা ছিল এক কিংবদন্তির জন্য। সন্ধ্যা সাতটার দিকে মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকেরা। দীর্ঘ করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এদিন রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। একই মঞ্চে অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান। দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে বিশ্বের নানা প্রান্তে অসংখ্য মঞ্চে গান গাইলেও শিল্পকলা এ...