আর কত দিন খেলবেন, স্কালোনিকে জানালেন মেসি
বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ৩৯ বছর বয়সেও মাঠের পারফরম্যান্সে ছিলেন তুখোড়। তবে নতুন খবর হলো, মেসি নিজের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তা কোচ লিওনেল স্কালোনিকেও জানিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত জাতীয় দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। আর্জেন্টিনা বর্তমানে দল পুনর্গঠনের পথে রয়েছে। কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের বিদায়ের সম্ভাবনা থাকায় তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন স্কালোনি। এই পরিবর্তনের সময়ে নিজের অভিজ্ঞতা দিয়ে দলের পাশে থাকতে চান মেসি। তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক...