পৃথিবীর আলো দেখার আশা নিয়ে বেঁচে আছেন দুর্জয়
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারান মো. দুর্জয় আহমেদ (৩০)। গুলি তাঁর বাম চোখ ভেদ করে নাকের ওপরের অংশ দিয়ে কপালে আটকে যায়। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে কপালে গুলি নিয়ে বদলে যাওয়া জীবন কাটছে তাঁর। গত ২৫ জুলাই রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এসে সমকালের সঙ্গে কথা হলো দুর্জয়ের। বললেন, ‘আমার মুখমণ্ডলটা ভাগ করতে পারি। বাম পাশে হাত দিলে টের পাই, ডান পাশে টের পাই না।’ মাথায় থাকা গুলিটি অপসারণে উন্নত চিকিৎসা জরুরি বলে জানালেন এই তরুণ। দুর্জয় বলেন, ‘কাঁদলে আমার বাম চোখে পানি আসে। ডান চোখে পানি আসে না। নাকের বাম...