দফায় দফায় সংঘর্ষের পর বেরোবিতে বহিরাগত নিষিদ্ধ
‎ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অতিথি, দর্শনার্থী এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ‎ ‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার স্বার্থে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অতিথি ও দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহনের প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। ‎এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মাঝে সংঘর্ষ হয়। এতে অনেক ব...