ভাঙন ঝুঁকিতে বোয়ালিয়া খালের সেতু
নির্মাণের পর থেকে দীর্ঘ সময় ধরে জনস্বার্থে ব্যবহৃত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোয়ালিয়া সেতুটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, সেতুর বিভিন্ন অংশে ফাটল ধরাসহ পিলারের সিমেন্ট-প্লাস্টার খসে ভেতরের রড বেরিয়ে এসেছে। রেলিং ও পাটাতন দুর্বল হয়ে গেছে। ভাঙন ধরেছে বিভিন্ন অংশে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সেতুর নিচের একাধিক পিলারের সিমেন্টের আস্তরণ খসে গিয়ে লোহার রডগুলো উন্মুক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকায় সেগুলোতে মরিচা ধরেছে। বছর...