আসা-যাওয়ায় টোল ১০০ টাকা, পর্যটকদের ক্ষোভ
কক্সবাজারের বাঁকখালী, নুনিয়াছড়া এবং মহেশখালী ঘাটে প্রবেশে বিআইডব্লিউটিএ নির্ধারিত টোল আদায় নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যেখানে মহেশখালী থেকে কক্সবাজার নদী পারাপারে ট্রলার ভাড়া আসা-যাওয়ায় মাত্র ৬০ টাকা, সেখানে বিআইডব্লিউটিএ’র জেটিতে প্রবেশ করতেই দিতে হচ্ছে ১০০ টাকা। এটিকে এক দেশে দুই নীতি ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করছেন পর্যটকরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি অনুযায়ী, কক্সবাজারের ঘাটগুলোতে নামার সময় ৫০ টাকা এবং মহেশখালী প্রান্ত থেকে ফেরার সময় আবার ৫০ টাকা; অর্থাৎ একজন দেশীয় পর্যটককে আসা-যাওয়ায় শুধু টোল বাবদই গুণতে হচ্ছে ১০০ টাকা। বিদেশি পর্যটকদের...