তরুণীদের আটকে দেহ ব্যবসা ও পর্নোগ্রাফি তৈরি, স্বামী-স্ত্রীসহ আটক ৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে এবং আরও একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তরুণীদের দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করার অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন জেলার চার তরুণীকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছে...