জুলাই হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না: শিক্ষামন্ত্রী
জুলাই হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জুলাইয়ের নির্মম হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না। অতীতের দুঃস্বপ্নকে শিক্ষা হিসেবে ধারণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যেতে চাই। সেই উপলব্ধি থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। আজ শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার সাচার এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি কচুয়ার সন্তান, আওয়ামী দুঃশাসনের সময় মানুষ...