পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতাসহ আহত ২
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর নামে বিএনপির এক নেতা আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জোছনা বেগম নামে এক নারীও আহত হয়েছেন। আলমগীরের দূর সম্পর্কের চাচা মো. আশিক সমকালকে বলেন, ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য আলমগীর। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। পরিবার নিয়ে পল্লবী থানার মিরপুর–১১ নম্বর সেকশনে থাকেন। বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে ঘটনাস্থল দুই নম্বর সড়কের বি–ব্লকে একটি চায়ের দোকানের সামনে যান। তখন একটি প্রাইভেটকারে করে আসা চার ব্যক্তি...