সিলেটে অভিযুক্তের বাড়িতে দ্বিতীয় দফা ভাঙচুর
সিলেট মহানগর এলাকার জালালাবাদ থানার সোনাতলায় চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার জাকির হোসেনের বাড়িতে আরেক দফা হামলা ও ভাঙচুর করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে মানববন্ধন চলার সময় জাকিরের ভাই ফেসবুকে বাড়ির ক্ষতি নিয়ে পোস্ট দেওয়ার পর এলাকার লোকজন আবার বাড়িতে হামলা করেন। ওই সময় দেখা গেছে ঘরের টিনের ওপর উঠে ভাঙচুর ও টিন খুলে ফেলছে তারা। ৪০ থেকে ৪৫ জন লোক মিলে আধাপাকা বাড়িটি ভাঙচুর করছে। পুলিশ তাদের নিষেধ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে লোকজন ভুয়া ভুয়া স্লোগান দেন। এর আগে গত ১১ মে জাকিরকে গ্রেপ্তারের পর প্রথমবার বাড়ি ভাঙচুর করেন এলাকার লোকজন। জানা গেছে, ফাহিমা হত...