এনসিপির সমাবেশ ঘিরে বিএনপিতে উত্তেজনা
কুমিল্লার হোমনায় এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল রোববার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এই সমাবেশ হওয়ার কথা। তবে বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে ফেসবুকে লেখালেখি করে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সমাবেশে সভাপতিত্ব করবেন হোমনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার। অংশ নেবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক না...