মুমিনুল-তানজিদে প্রতিরোধ গড়ছে বাংলাদেশ
মাহমুদুল হাসান ফিরে গেলেও এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই খেলছেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। অন্য প্রান্তে সাবধানী খেলছেন মুমিনুল হক। ৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪২। মুমিনুল ১৩ ও তানজিদ ২৫ রানে অপরাজিত। দিনের শুরুতেই ফিরলেন মাহমুদুল জয় মিরপুর টেস্টের ব্যর্থতা কাটিয়ে সিলেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল মাহমুদুল হাসান জয়ের। তবে দিনের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফিরলেন এই ওপেনার। আব্বাসের বলে অনর্থক খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ দিয়ে বসেন তিনি। মিরপুর টেস্টেও জয়ের ব্যাটে রান আসেনি। প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করে আউট হয়েছেন। জয়ের দ্রুত বিদায়ের পর...