বৈশ্বিক বাস্তবতার ব্যঙ্গচিত্র
‘আমি এতক্ষণে নিশ্চিতভাবেই বুঝতে পেরেছি আমাকে ভুল করে কবর দেওয়া হয়েছে।’ উপন্যাসের এই প্রথম লাইন পড়েই চমকে যেতে হয়! এরপর ধীরে ধীরে যখন কাহিনির গভীরে প্রবেশ করার পর দেখা যায়, এর পরতে পরতে মিশে আছে আরও কিছু বিস্ময়কর ঘটনা। যদিও শুরুতে অনুমান করা কঠিন, কাহিনি বিন্যাসে কতগুলো উপকরণ যোগ করা হয়েছে। আমরা জানি, কবি হিসেবে আবিদ আনোয়ারের পরিচিতিকে বড় করে দেখা হলেও সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ। কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান রচনার পাশাপাশি সাহিত্য সমালোচনায় তিনি সমান পারদর্শী– সে কথাও পাঠকের অজানা নয়। এরপরও বিস্মিত হতে হয়েছে তাঁর ‘দেবদূতের দেবতাগিরি’ উপন্যাস পাঠে। ক...