পিস্তল তাক করায় গুলি, আফতাবনগরে ডিবির অভিযানে গুলিবিদ্ধ ১
রাজধানীর আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি একটি ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ডিবি গুলশান বিভাগের পরিদর্শক আনোয়ার হোসেন রাতে সমকালকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের ভাষ্য, সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাভেল পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ একটি শর্টগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের...