জমকালো আয়োজনে মোহামেডানের দলবদল
ক্লাব প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে চড়ে ফুটবলারদের বাফুফেতে যাত্রা। ব্যান্ড পার্টির বাদ্য বাজনায় মুখরিত মতিঝিল এলাকা। নতুন মৌসুমের ফুটবলার নিবন্ধন নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আঙিনায় উৎসবমুখর পরিবেশ। সাবেক থেকে বর্তমান ফুটবলারদের পদচারণে মুখরিত মতিঝিল পাড়ার ক্লাবটি। এমনই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ মৌসুমের দলবদল শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলবদলে যেখানে বসুন্ধরা কিংস, আবাহনীর মতো বড় দলগুলো পারেনি ঘর গোছাতে, সেখানে সাদা-কালো শিবিরে দেশি-বিদেশি মিলিয়ে ৩৩ ফুটবলারকে নিবন্ধন করেছে। দলবদলের দিনেই ঘরোয়া ট্রেবল জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাব কর্মকর্তা থেকে শুরু ক...