ডেঙ্গু পরিস্থিতি: খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির
খুলনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় নগরীকে ‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, পর্যাপ্ত প্লাটিলেট সরবরাহ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলটির নেতারা। সোমবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়। সভায় নেতারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় খুলনা এখন ডেঙ্গুর ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। গত এক সপ্তাহে আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষ ডেঙ...