গুম নিয়ে জামায়াত নেতার ‘স্লিপ অব টাং’
‘বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে’- বলে যে বক্তব্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তা তিনি প্রত্যাহার করে বলেছেন এই তথ্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি সমকালকে বলেছেন, খুন বলতে গিয়ে ভুলে গুম বলেছিলেন। রোববার বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১-দলীয় ঐক্যের বৈঠকের পর হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ রংপুরে এক পরিবারের চারজনের হত্যাকাণ্ড আপনারা জানেন। এছাড়া সারাদেশে অসংখ্য ঘটনা ঘটছে, ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে। এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। এখনো দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ছিনতাই-ডাকাতি হচ্ছে। এই আই...