গাছ কাটার সংখ্যা ও দাম নির্ধারণেও অনিয়ম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা গাছের সঠিক সংখ্যা ও দাম নির্ধারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বন বিভাগের মতে ৬৮০টি গাছ কাটা হলেও স্থানীয়দের দাবি, এই সংখ্যা ৮০০ থেকে ৯০০। এদিকে সামাজিক বনায়নের আওতায় রোপিত এসব গাছের দরপত্র আহ্বানে লুটপাটের কারসাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে চলমান পরিস্থিতিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় সড়কের পাশের এসব গাছ কাটার বিষয়ে ব্যাখ্যা তলব করেছে। বন ও পরিবেশ মন্ত্রীর নির্দেশে গতকাল সোমবার সিলেট বন বিভাগের কর্মকর্তারা সড়কের টুকের বাজার থেকে সাচনা বাজারমুখী অংশে ভিডিও ফুটেজ ধারণ ও গাছের গণনা পরিচালনা করেন। জেলা বন কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান,...