কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: সৈয়দ ফয়সল
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, আমি এ মাটির সন্তান। আমার কোনো লোভ-লালসা নেই। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব। সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, মাধবপুরে এখন কোনো চাঁদাবাজি, জুলুম-নির্যাতন নেই। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত...