রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক
রাখিবন্ধনের আগে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। উৎসবকে কেন্দ্র করে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই কৃতির পোশাক ও পোষ্যকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এমনটি অভিনেত্রীকে বয়কটের ডাক দিয়েছেন অনেকে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনচিত্রে ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন করছেন কৃতি। তবে বিজ্ঞাপনের ভিডিও প্রকাশের পর কৃতির পোশাক নিয়ে বেশি আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর খোলামেলা পোশাক মোটেই ...