উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
ফুলবাড়ী ট্র্যাজেডির দুই দশক পূর্ণ হলেও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব বাতিলসহ চুক্তির মূল দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী। সম্প্রতি অর্থমন্ত্রীর উন্মুক্ত খনি নিয়ে দেওয়া মন্তব্যের জেরে নতুন করে শঙ্কা ও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মনে। চাষযোগ্য কৃষিজমি ও পরিবেশ রক্ষা এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে করা ঐতিহাসিক ছয় দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এবারও স্বতঃস্ফূর্তভাবে দিনটি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফুলবাড়ি ট্র্যাজেডির ২০ বছর আগের সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে বসতভিটা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার এই লড়া...