হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, চারজন একটি নৌকায় করে নিয়মিত হাওরে মাছ ধরতে যেতেন। ভোররাতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্বজনদের দাবি, আহত তিন...