দেশে ৩৮৬ কিশোর গ্যাং, সোয়া ৪ হাজার সদস্য বেপরোয়া
২২ আগস্ট বেলা সাড়ে ১১টা। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কমিউনিটি সেন্টারের সামনের সড়ক। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. হানিফ নামে এক যুবক। হঠাৎ এক তরুণ তাঁর পথরোধ করে। এরপর চিপাগলিতে নেওয়ার জন্য তাঁকে চাপাচাপি করে। হানিফ যাননি। এক পর্যায়ে একটি চায়ের দোকানের সামনে গেলে হানিফকে ‘পকেটমার’ বলে শোরগোল তোলে ওই তরুণ। স্থানীয় লোকজন তরুণের অভিযোগ শোনেননি। কারণ, এলাকায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে হানিফের পরিচিতি আছে। এরই মধ্যে হানিফ ঘটনাস্থলের পাশের ব্যবসায়ী ও বন্ধু ওমর ফারুককে ফোনে ডেকে আনেন। তরুণকে মারধর করা হয়। একপর্যায়ে তরুণ পালিয়ে যায়। তবে প্রায় ১০ মিনিট পর চারজনকে সঙ্গে নিয়ে ফির...