অনলাইনে অর্ডার, ডেলিভারি দিতে এসে হেরোইনের কাঁচামালসহ গ্রেপ্তার ব্যবসায়ী
অনলাইনে হেরোইন তৈরিতে ব্যবহৃত নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক এবং নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির নথিপত্র জব্দ করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএনসি। ডিএনসি জানায়, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে কেমিক্যাল বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-কেম’-এর সন্ধান পান সংস্থাটির গোয়েন্দারা। পরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ক্রেতার প্রয়োজনীয় অনুমোদন ব...