পুলিশের এসআইকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার প্রাইভেটকার চালক
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম ওই প্রাইভেটকারের চালক ও মালিক বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা ও প্রাইভেটকারের মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে শনিবার রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্...